1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

পিপিপি’র সিইও হলেন সুলতানা আফরোজ

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ শাখার অতিরিক্ত সচিব সুলতানা আফরোজকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে। রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সুলতানা আফরোজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (কেএসজি) থেকে জনপ্রশাসনে এমএ ডিগ্রি অর্জন করেছেন এবং ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন।

তিনি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রোমের ইউএন এজেন্সিগুলোর (এফএওও, আইএফএডি এবং ডাব্লুএফপি) বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন। ইউএনবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo