1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

এবার করোনায় মারা গেলেন কিংবদন্তি গায়ক জন প্রাইন

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যুর খবর উঠে আসছে।  এরই মধ্যে অনেক খ্যাাতমান অভিনেতা ও শিল্পীও প্রাণ হারিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করলেন   গ্র্যামি-জয়ী গায়ক জন প্রাইন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২ এপ্রিল প্রাইনের স্ত্রী ফিওনা জানান, এই গায়ক খুবই অসুস্থ। তার ৫ দিন পরেই চির বিদায় নিলেন এই গায়ক। গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার গান গেয়েছেন অন্যরাও।

যুক্তরাষ্ট্রে ইলিনয়ে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন জন প্রাইন। ১৪ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন। শিকাগোর ওল্ড টাউন স্কুল অব ফোক মিউজিকে ক্লাশও করেছেন।১৯৬০ এর দশকের শেষ দিকে ইউএস আর্মির হয়ে পশ্চিম জার্মানিতে কাজ শেষে দেশে ফিরেন। শিকাগোতে ডাক পিয়নের কাজ নেন। পাশাপাশি শখের বশে চালিয়ে যান গান লেখা ও গান গাওয়া।

১৯৭১ সালে আটলান্টা রেকর্ডস থেকে সেলফ-টাইটেলড প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি সমালোচকদের প্রশংসা পায়। তার গানে বারবার উঠে এসেছে প্রতিবাদের কথা। গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পীর নিজের নামে ১৯টি স্টুডিও অ্যালবাম ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo