1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

‘ইন্ডিয়ান-২’ সিনেমার শুটিং চলাকালে ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। নিহতরা হলেন- মধু (২৯), কৃষ্ণ (৩৪) ও চন্দ্র।

চেন্নাইয়ের কাছে ইভিপি ফিল্ম সিটিতে এই শুটিং চলছিলো। আচমকা শুটিং সেটে থাকা বিশাল আকৃতির ক্রেনটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল নির্মাণ করছেন পরিচালক শঙ্কর। দুর্ঘটনার সময় অভিনেতা কমল হাসান পাশের কমপ্লেক্সে ছিলেন। ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় আরও অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও কাজল আগারওয়াল। দুর্ঘটনার সময় তারা স্পটে ছিলেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo