1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

পুঁজিবাজার উন্নয়নে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন

  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন প্রকল্পে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির তৃতীয় ধাপ বাস্তবায়নে এ অর্থ ব্যয় হবে।

এর আগে ২০১৫ সালের নভেম্বর বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। প্রথম ধাপে ৮ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। সেই ধারাবাহিকতায় ঋণ অনুমোদন হলো।

এডিবির আর্থিক খাত বিশেষজ্ঞ তাকুয়া হোশিনো এ বিষয়ে উল্লেখ করেন, এডিবি বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আইনী সংস্কার, নিয়ন্ত্রণকারী এবং প্রাতিষ্ঠানিক বাজার কাঠামোতে উন্নতি হবে।

সংস্থাটি জানিয়েছে, ২০১২ সাল থেকে এডিবি সরকারের সঙ্গে পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মূলত ২০১০ সালে শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর বাজারে আস্থা ফিরিয়ে আনাসহ পুঁজিবাজারকে একটি টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করতে এ ধরণের প্রকল্প গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজারে ১০ বছর মেয়াদী জাতীয় মাস্টার প্লান তৈরি করা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর স্বাধীনতা নিশ্চিত করতে আইনি সংস্কার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ), কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক রিপোর্ট ও অডিটগুলোতে আরো স্বচ্ছতা আনাসহ বিমা শিল্পের উন্নয়নে নানা কর্মসূচি রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo