1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

বাংলাদেশকে আরো ২ ড্যাশ বিমান বিক্রির প্রস্তাব বোম্বারডিয়ারের

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

কানাডিয়ান বোম্বারডিয়ার বিমান কোম্পানি বাংলাদেশকে আরো দুইটি ড্যাশ কিউ ৪০০ টার্বোপ্রোপস বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। ২০২০ সালে কোম্পানিটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের কাছে একই মডেলের ৭৪ আসন বিশিষ্ট তিনটি সম্পূর্ণ নতুন বিমান সরবরাহ করবে।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘বোম্বারডিয়ার আমাদের জানিয়েছে যে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আরো দুইটি কিউ ৪০০ বিমান বিক্রি করতে চাইছে। যদি তারা আমাদের কাছে ভাল প্রস্তাব দেয়, তবে আমরা তাদের প্রস্তাব বিবেচনা করে দেখতে পারি।’

এ ব্যাপারে আগামী বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিমন্ত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বোম্বারডিয়ার কমার্শিয়াল এয়ারক্রাফট ও কানাডিয়ান হাই কমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। বিমান বাংলাদেশে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য ২০১৫ সালের এপ্রিল মাসে পাঁচ বছরের জন্য দুটি বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ বিমান লিজ নিয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়া করা এই দুইটি বিমানের সাহায্যে পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। যেখানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটের সবগুলোতেই দুইটি প্রাইভেট বিমান নোভোএয়ার ও ইউএস-বাংলা বিমানের ফ্লাইট পরিচালনা করছে। আলী বলেন, ‘অভ্যন্তরীণ সাতটি রুটে বিমান চলাচল বাড়ানোর পাশাপাশি কোলকাতা ও ইয়াঙ্গুনের মতো বিভিন্ন আঞ্চলিক ফ্লাইট পরিচালনার জন্য আমাদের আরো বিমান প্রয়োজন।’

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যালয় সূত্রে বলা হয়েছে, বোম্বারডিয়ার বাণিজ্যিক বিমান কোম্পানি তাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ সরকার চাইলে তারা ২৪ মাসের মধ্যে আরো দুটি সম্পূর্ণ নতুন ড্যাশ কিউ ৪০০ বিমান সরবরাহ করতে পারবে।

২০১৮ সালের ১ আগস্ট রাষ্ট্র মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোম্বারডিয়ারের কাছ থেকে তিনটি ড্যাশ কিউ ৪০০ এনজি সিরিজের বিমান ক্রয়ের জন্য কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) সাথে একটি জি২জি (সরকারের সাথে সরকারের) চুক্তি স্বাক্ষর করেছে। ২০২০ সালের মার্চ, মে ও জুন মাসে বোম্বারডিয়ার বাংলাদেশ সরকারের কাছে তিনটি সিঙ্গেল ক্লাস ড্যাশ বিমান হস্তান্তর করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo