1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

অভিনেতা কাদের খান আর নেই

  • আপডেটের সময় : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কানাডার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে এই অভিনেতার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড।

কাদের খান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ৩ বছর আগে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের পর থেকে হাঁটাচলাতেও বেশ অসুবিধাই হতো। কিন্তু, ডিসেম্বর মাস থেকে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি।

উল্লেখ্য সম্প্রতি কাদের খানের মৃত্যু নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়। রবিবার গভীর রাতে আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে একাধিক সোশ্যাল মিডিয়ায়। তাঁকে শ্রদ্ধা জানানোর হিড়িকও পড়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। কিন্তু, অভিনেতার ছেলে সরফরাজ খান জানান, তাঁর বাবার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে।

সূত্র: এনডিটিভি, জি-নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo