1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

‘শুধু শুধু আমার কর্মীদের মার খাওয়াব?’: আন্দালিভ রহমান পার্থ

  • আপডেটের সময় : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
আন্দালিভ রহমান পার্থ। ফাইল ছবি

ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি বিজেপির প্রার্থী আন্দালিভ রহমান পার্থ সংসদ নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার বেলা সোয়া একটার দিকে প্রথম আলোর কাছে তাঁর এ সিদ্ধান্তের কাছে জানান পার্থ। মাঝপথে নির্বাচন বর্জনের কারণ প্রসঙ্গে পার্থ বলেন, ‘আর তিন ঘণ্টা বাকি আছে। আমি কী শুধু শুধু আমার এজেন্ট বা কর্মীদের মার খাওয়াব?’

ঢাকা-১৭ আসনে পার্থের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান ফারুক। চলচ্চিত্র জগতে নায়ক ফারুক হিসেবে তিনি পরিচিত।

আন্দালিভ পার্থ অভিযোগ করে বলেন, ৮০ টি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়াভাবে তাঁর কর্মীদের লাঠিপেটা করেছে।

পার্থ বলেন, ‘বনানী বিদ্যা নিকেতনে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হয়েছে। গুলশানের অনেক কেন্দ্রে জোর করে ব্যালটে সিল দেওয়া হয়েছে। কড়াইল এলাকায় কাউকে ঢুকতেই দেওয়া হয়নি।’

পার্থ জানান, এবার নির্বাচনে তাঁর ৫০০ এরও বেশি পোলিং এজেন্ট প্রস্তুত ছিল।

নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান পার্থ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo