1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

‘তারা আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায়’

  • আপডেটের সময় : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে প্রশ্ন রয়েছে। সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা একটা নির্বাচন করতে চায়। তারা আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ দিন পর্যন্ত থাকার চেষ্টা করব। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’

বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সকালে সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সংবাদ সম্মেলন শেষে ফখরুল বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে গণসংযোগের জন্য বের হন।

ফখরুল বগুড়া-৬ (সদর) ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী। সংবাদ সম্মেলনে বগুড়ার আরও ছয় বিএনপি প্রার্থীর মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।

তারা হলেন বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের আব্দুল মোহিত তালুকদার, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ ও বগুড়া-৭ আসনের মোর্শেদ মিল্টন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র এ কে এ এম মাহবুবর রহমান ও বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মী সংবাদ সম্মেলনে ছিলেন।

ফখরুল বলেন, ‘জনগণকে জাগিয়ে তোলা এবং ভোটকেন্দ্রে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করানোটাই আমাদের একমাত্র কাজ। কারণ আমরা জানি জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই সত্যের জয় হবে। গণতন্ত্রের জয় হবে।’

জনগণকে ভোটকেন্দ্রে নেওয়ার কৌশল সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলেও ফখরুল কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘এটা ভোটের দিনই জানতে পারবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo