1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

রোববার সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

  • আপডেটের সময় : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে আগামীকাল রোববার সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের কথা জানাবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রোববার বেলা ১টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ওই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেলে ২০ দলের বৈঠক শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাব কি যাব না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। দুই দিনের মধ্যে জোট, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বিএনপিতে। শনিবার বিকেলে গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। কাছাকাছি সময়ে অপর একটি কক্ষে ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গেও বৈঠক হয়। জোটের বৈঠকে সভাপতিত্ব করেন অলি আহমদ। জোটের সঙ্গে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের সঙ্গে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সেখানে দলটির নেতারা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে মত দেন বলে জানা গেছে।

২০-দলীয় জোটের শরিক দলের একাধিক সূত্র জানায়, শনিবারের বৈঠকে বিএনপি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে শরিকদের প্রত্যেকের কাছে আলাদা মতামত চেয়েছে। এতে অধিকাংশ দলই নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিএনপিকে জোটগতভাবে নির্বাচন করতে হলে শরিকদের প্রতীক বরাদ্দের জন্য আগামীকাল রোববারের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo