1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

যে কারণে শপথ অনুষ্ঠানে ছিল না ইমরান খানের দুই ছেলে

  • আপডেটের সময় : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন দেশটির তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। কিন্তু শপথ অনুষ্ঠানে ছিল না তার দুই ছেলে। বাবার ইচ্ছার দাম দিতে গিয়ে তারা যায়নি বলে জানিয়েছেন ইমরানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।

১৯৯৫ সালে যুক্তরাজ্যের বনেদি ব্যবসায়ী পরিবারের মেয়ে জেমাইমাকে বিয়ে করেন ইমরান। তখন ইমরানের বয়সের অর্ধেক ছিল জেমাইমার বয়স।

তাদের ওই বিয়ে টিকেছিল নয় বছর। এ জুটির দুই ছেলে সুলাইমান খান ও কাশিম খান। বিচ্ছেদের পর ছেলেদের নিয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টিভি অনুষ্ঠান প্রযোজক জেমাইমা।

গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)জয়ের খবর ছড়িয়ে পড়ার পর এক টুইটে জেমাইমা ছেলেদের বাবার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ২২ বছর, অপমান, বাধা আর ত্যাগের পর আমার ছেলেদের বাবা এখন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী।

পিটিআই সমর্থকদের অনেকে আশা করেছিলেন বাবার জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে হয়তো ছেলেরা পাকিস্তানে আসবে।

কিন্তু সুলাইমান ও কাশিম বাবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না হয়ে স্কটল্যান্ডে ছুটি কাটাতে ব্যস্ত থাকায় অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।

যার জাবাবে জেমাইমা লেখেন, তারা সেখানে যেতে চেয়েছিল। কিন্তু তাদের বাবাই তাদের সেখানে যেতে নিষেধ করেছেন। জেমাইমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৪ সালে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান, ওই বিয়ে এক বছরও টেকেনি। এ বছর বুশরা মানেকা নামে এক নারী পীরকে বিয়ে করেন ইমরান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo