1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ছাত্রলীগের ধাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে পারেননি শিক্ষার্থীরা, আটক ১

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আজ অবস্থান বা বিক্ষোভ করতে দেয়নি পুলিশ।

গত সাত দিনের মতো আজ সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে এলেও যুগলীগ-ছাত্রলীগের ধাওয়ায় তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রলীগকর্মীদের হাতে লাঠিসোটা দেখা গেছে।

দুপুর ১২টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের রায়হান নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আজও রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo