1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

বন্যা ঝুঁকি নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবেঃ ত্রাণমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

হাওর অঞ্চলের ঝুঁকি মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘হাওর অঞ্চলকে আগাম বন্যাসহিষ্ণু এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।’ বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর মহাখালীস্থ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘হাওর এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার কারণ চিহ্নিতকরণ ও ভবিষৎ করণীয় নির্ধারণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা, সঠিক সময়ে বাধ নির্মাণ ও মেরামত না হওয়া, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাবসহ নানাবিধ কারণ দুর্যোগ ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে। এ ঝুঁকি নিরসনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘হাওর এলাকায় আকস্মিক বন্যার কারণ চিহ্নিতকরণ ও ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গুরুত্বপূর্ণ অনেকগুলো সুপারিশও করেছে।’ তিনি বলেন, ‘হাওর অঞ্চল বাদ দিয়ে টেকসই দুর্যোগ সহনশীল বাংলাদেশ গঠন সম্ভব নয়। অন্যান্য এলাকার তুলনায় এ এলাকা সার্বিক উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ নেতিবাচক অবস্থা থেকে এ বিশাল জনগোষ্ঠীকে রক্ষা করতে নিবিড় ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। এজন্য বিজ্ঞানী, গবেষক ও পরিকল্পনাবিদদের কাজ করতে হবে।’

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনাদের সুচিন্তিত অভিমত ও সুপারিশ এ এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। আপনাদের বাস্তবমুখী ও বাস্তবায়নযোগ্য গবেষণা ও সুপারিশ সরকার বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে। ’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, ড. আইনুন নিশাতসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo