1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

লন্ডনে তারেকের সঙ্গে দু-দফা বৈঠক ফখরুলের

  • আপডেটের সময় : রবিবার, ১০ জুন, ২০১৮

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তত দুই দফা বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান জরুরি ভিত্তিতে ডেকে পাঠানোয় লন্ডনে এসেছেন ফখরুল।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের  কিংস্টন এলাকায় তারেক রহমানের নতুন ভাড়া বাড়িতে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়েছে। রুদ্ধদ্বার বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সূত্রগুলো জানায়, দেশে ফোনালাপে আঁড়িপাতা ও সেসব আলাপচারিতা ফাঁস হয়ে যাওয়ায়, বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য মির্জা ফখরুলকে  লন্ডনে ডেকেছেন তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে সম্পর্কিত বিএনপির একাধিক সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আইনগত প্রক্রিয়া, সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলাপ করতে গত ২ জুন মির্জা ফখরুলকে ডেকে পাঠান তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক শনিবার (৯ জুন) রাতে বলেন, ‘শুক্রবার (৮ জুন) রাতে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করেছি। তিনি একটি হোটেলে আছেন। রবিবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেবেন মির্জা ফখরুল। ওই ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।’

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমদ জানান, মির্জা ফখরুল শিগগিরই দেশে ফিরছেন। তবে কবে ফিরছেন দিনক্ষণ তার জানা নেই। এদিকে, দলের একটি অসমর্থিত সূত্র জানায়, রবিবার লন্ডন সময় মধ্যরাতে বাংলাদেশের পথে রওনা হবেন ফখরুল। যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণ শেষে সেখান থেকেই হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo