1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

টাঙ্গাইলে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে খুনের অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই আজাহার আলী (৬০) খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুন) রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার (৮ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহত আজাহার আলী আদাবাড়ি গ্রামের মৃত মিয়া চানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজাহার আলীর সঙ্গে তার আপন ছোট ভাই আব্দুল জলিল ও বাবুলের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে স্বামী-স্ত্রী দুইজনই গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে আজাহার আলীর মৃত্যু হয়। আজাহার আলীর স্ত্রী ঢাকার উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo