1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

স্যরি বললেন অর্থমন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে দারিদ্র বৃদ্ধি ও বিমোচন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্দ হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে তিনি সেজন্য আবার দুঃখও প্রকাশ করেছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ যখন হলো, তখন  বিশ্ব আমাদের ভিক্ষুক বলতো। এখন আর সেটা কেউ বলে না। এখন বলছে, বাংলাদেশ হলো উন্নয়নের একটা মডেল। সেই উন্নয়নের মডেল যে দেশ, সেদেশের সম্পর্কে আপনাদের ‘দারিদ্র বাড়া এবং দারিদ্র বিমোচনের প্রশ্ন’ নিয়ে এটা নিশ্চয় মন্তব্য ছিল— এগুলো একেবারে অমূলক। একেবারে বাস্তবতা বিবর্জিত। সেই কারণে আমি একটু ক্ষুব্দ হয়েছিলাম। আই  অ্যাম ভেরি স্যরি ফর দ্যাট।’’

শুক্রবার (৮ জুন) দুপুর পৌনে তিনটায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন— পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোসলেম চৌধুরী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo