1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

ভারতে চার হাজার বছরের পুরনো রথের ধ্বংসাবশেষের সন্ধান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

ভারতের উত্তর প্রদেশের বাগপতে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে চার হাজার বছরের পুরনো রথ, শিল্পকর্ম। তাম্রযুগের এসব সামগ্রী প্রাচীন ভারতের ইতিহাসে নতুনভাবে আলোকপাত করবে বলে মনে করা হচ্ছে। প্রত্নতত্ত্ব দফতর জানিয়েছে, খ্রিস্টপূর্ব ২০০০ সালে মেসোপটেমিয়ার বাসিন্দারা যে রথ, তলোয়ার, হেলমেট ইত্যাদি ব্যবহার করত, সে ব্যাপারে আমরা নিশ্চিত। কিন্তু ভারতে চার হাজার বছরের পুরনো এমন সামগ্রীর খোঁজ এটাই প্রথম।

গত মার্চ থেকে তিন মাস ধরে খনন চালানোর পর খোঁজ মিলেছে কফিন, ঘোড়ার গাড়ি, তলোয়ার, চিরুনি ও অলঙ্কারের। উদ্ধার হওয়া সব সামগ্রীই খ্রিস্টপূর্ব ১৮০০-২০০০ শতাব্দীর বলে দাবি প্রত্নতাত্ত্বিকদের। উদ্ধার হওয়া ঘোড়ার গাড়ির সঙ্গে টিভিতে রামায়ন-মহাভারতের মতো ধারাবাহিকে দেখানো রথের অনেক মিল রয়েছে বলে দাবি তাদের।

এছাড়া সাইকেলের মতো একটি দুই চাকার গাড়ির খোঁজ মিলেছে। তবে তাতে কোনও প্যাডেল ছিল না। একটি পাটাতনের দুই পাশে দুইটি চাকা লাগানো ছিল।

নতুন এই সন্ধানকে যুগান্তকারী বলে মনে করছে ভারতের প্রত্নতত্ত্ব দফতর। কারণ, এই প্রথম সম্পূর্ণ একটি রথের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। মিলেছে তামার আস্তরণযুক্ত পৌরাণিক মূর্তি। এটি দেখে গবেষকদের ধারণা, এই ধ্বংসাবশেষ হয়তো কোনও সম্রাটের সমাধিস্থল। সূত্র: জি নিউজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo