1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ত্রিশ লাখ শহীদের তালিকা চান গয়েশ্বর

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের নামের তালিকা পত্রিকায় প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ তৈরি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার বিকালে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলের আগে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘গণনা করে ৩০ লাখ শহীদের পরিবারের নামের তালিকা পত্রিকায় প্রকাশ করুন। তারপর খালেদা জিয়ার বিরুদ্ধে যত পারেন, প্রয়োজনে ৩০ লাখ মামলা করেন; আপত্তি থাকবে না।’

তিনি বলেন, ‘শহীদদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাদের তালিকা থাকবে না কেন? প্রত্যেকটি এলাকায় নাম উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ করতে হবে।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo