1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

বিএনপি অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে: হানিফ

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

বিএনপি অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিভিন্ন সময় নানা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যাচ্ছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত-বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন দুটোই অবৈধ ছিল। ইতোমধ্যে উচ্চ আদালত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে অবৈধ বলে রায় দিয়েছেন। বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার আগেই এ রায় দেন।
অবসরে যাওয়া বিচারপতিদের রায় লিখা প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য সম্পর্কে হানিফ বলেন,  বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় দেওয়ার ট্র্যাডিশনটা খুব যুক্তিযুক্ত নয় বলেই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। কিন্তু তার মানে তার দেওয়া রায়টা অযৌক্তিক তিনি তা বলেননি। বিএনপি যদি এই সুযোগ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ধূম্রজাল তৈরি করে তাতে কোনও লাভ হবে না।

সিঙ্গাপুর থেকে শ্রমিক ফেরত পাঠানোর প্রসঙ্গে হানিফ বলেন, সিঙ্গাপুর সরকার যে ২৬ জনকে ফেরত পাঠিয়েছে তারা বাংলাদেশ সরকারের নজরদারিতে রয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রায় এক মাস পরে সিঙ্গাপুর সরকার প্রতিবেদনটি পাঠান। তাদের বিষয়ে সরকার তদন্ত করছে। জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo