1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

হরতালে বিভিন্ন মিডিয়া অফিসে বোমা নিেেপর প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

Kushtia Journalist Pic
কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে।
৩০ অক্টোবর ২০১৩। হরতাল চলাকালে রাজধানী ঢাকায় চ্যানেল টোয়েন্টিফোর’র সাংবাদিকসহ বিভিন্ন মিডিয়া অফিসকে ল্য করে বোমা নিপে, সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং অবিলম্বে সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ বুধবার দুপুর একটায় সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে কুষ্টিয়া শহরের থানার মোড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে কুষ্টিয়ার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক-সাংবাদিক, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দৈনিক আমাদের সময়’র ষ্টাফ রিপোর্টার ও বিজয় নিউজ টয়েন্টি ফোর ডটকমের সম্পাদক শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে দৈনিক দেশতথ্য’র সম্পাদক এসএম হালিমুজ্জামান, দৈনিক যুগান্তর ও এটিএন বাংলা’র ষ্টাফ রিপোর্টার আল-মামুন সাগর, চ্যানেল টয়েন্টি ফোর এর ষ্টাফ রিপোর্টার ও বাংলানিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, বিডি নিউজ টয়েন্টি ফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, দৈনিক মাটির পৃথিবী’র সম্পাদক এম এ জিহাদ, দৈনিক দেশের বাণী’র জামাল উদ্দিন হায়দারী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে সাংবাদিকরা ােভ প্রকাশ করে বলেন, মিডিয়া কর্মীরা কোনো দলের না হলেও তাদেরকে প্রতিপ ভেবে হরতাল চলাকালে ঢাকায় ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সংবাদপত্র অফিসে একের পর এক বোমা নিপে করা হচ্ছে। সংবাদপত্র-সাংবাদিকরা হরতালের আওয়তামুক্ত হওয়া সত্বেও তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদেরকে গুরুতর আহত করা হচ্ছে। সমাবেশে সাংবাদিকরা বিভিন্ন মিডিয়া অফিসসহ সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রতিপ না ভেবে তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানানো হয়। সাংবাদিকরা বিশেষ করে হরতাল চলাকালে সকল সংবাদপত্র অফিসসহ দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে অবিলম্বে সাগর-রুনী হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo