1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

সংলাপ এবং আন্দোলন একসঙ্গে চলতেই পারে কিন্তু সাবধান : জেনারেল ইবরাহিম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

DSC00831
গুডনিউজ ডেস্ক।
২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার রাত্রি ৮টায় বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির এক সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ১৮ দলীয় জোট ও সরকারের মধ্যে সংলাপ ও সরকার বিরোধী  চলমান আন্দোলন প্রসঙ্গে মূল্যায়ন ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যায় ১৮ দলীয় জোট নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেই সভার আগে কল্যাণ পার্টির জ্যেষ্ঠতম নেতৃবৃন্দ নিজেদের মধ্যে মত বিনিময় করেন। নেতারা মনে করেন যে, এই মুহূর্তে দেশের আপমর জনসাধারণ স্বেচ্ছায় ত্যাগ স্বীকার করে সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে এবং এই আন্দোলনকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। যেহেতু দীর্ঘদিন যাবত আহ্বান জানানো সত্ত্বেও সরকার সংলাপ প্রসঙ্গে কোনো ইতিবাচক সাড়া দেয়নি এবং শেষ মুহূর্তে এসে সংলাপের আহ্বান জানিয়েছে, কল্যাণ পার্টির নেতারা মনে করেন যে, এটি একটি পরিকল্পিত আন্দোলন নস্যাৎকারী পদপে হতে পারে। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, গত ৪২ বছরের রাজনৈতিক ইতিহাসে অনেকবারই অস্থির সময় এসেছে এবং জনগণের সম্পৃক্ততা যেখানেই ছিল সেখানেই সাফল্য এসেছে। অতএব এবারও ১৮ দলীয় জোট জনগণের আশা-আকাক্সাকে পূর্ণ করার জন্য আন্দোলনকে সফল করবে। জোট নেত্রীর বরাত দিয়ে জেনারেল ইবরাহিম বলেন, অসমান খেলার মাঠে, পভুক্ত রেফারীর অধীনে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী খেলায় ১৮ দল যাবে না।
স্থায়ী কমিটির মিটিংয়ে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রফেসর ডাক্তার ইকবাল হাসান মাহমুদ পিএইচডি এফআরসিপি, অবসরপ্রাপ্ত কর্নেল প্রকৌশলী মোশতাক হোসেন চৌধুরী, জনাবা ফোরকান ইবরাহিম এবং জনাব কাহির মাহমুদ এফসিএ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo