1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’

৩য় দিনে হরতালের সর্বশেষ পরিস্থিতি:

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

২৯ অক্টোবর ২০১৩। পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
হরতালের ৩য় দিনেও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে। ব্রাক্ বাড়িয়ায়  রেললাইনের স্লিপারে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।বংশালে বিএনপির মিছিলে পুলিশের গুলি। চ্যানেল আই এর ক্যামেরাম্যান সহ দুইজন গুলিবিদ্ধ।রাজধানীর লিতে এলাকায় বিএনপির কর্মীদের রাস্তা অবরোধ। রাজারবাগে শিবির-পুলিশ সংঘর্ষ। ককটেল বিস্ফোরণ।বাংলামোটরে ৬টি শক্তিশালী ককটেল বিস্ফোরণ।তেজগাঁও কলেজের সামনে বাসে আগুন।গাজীপুরের শিববাড়িতে ১৮ দলীয় জোট নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। সিটি মেয়র অধ্যাপক মান্নানসহ আহত ১৫। যশোরের অভয়নগরে ৯ পিকেটার আটক। রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া, হাজারিবাগ, মগবাজার এলাকায় মিছিল করেছে হরতাল সমর্থকরা। আগুন দেয়া হয়েছে যানবাহনে। মানিকগঞ্জে শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসে আগুন দিয়েছে হরতালকারীরা। সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা শহরের রাজনগর নামক স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ছাত্র শিবির। পরে পুলিশের উপস্থিতিতে তার ছত্রভঙ্গ হয়ে যায়। খাগড়াছড়িতে মিছিল, হামলা ইত্যাদির মধ্য দিয়ে হরতালের তৃতীয় দিন পালিত হচ্ছে। রাজশাহীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে ১৮ জন আহত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র শিবির কর্মীদের সড়ক অবরোধ, ১৪৪ ধারা জারি। রাজধানীর জুরাইন বালুরমাঠ এলাকায় ককটেলের আঘাতে এক শিশু আহত। গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি গাড়িতে আগুন, অন্তত দশটি গাড়ি ভাংচুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo