1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

কাঁচাবাজারে হরতালের প্রভাব

  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

Bazar Kacha

পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
হরতালের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম।

রোববার তুলনায় বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজি প্রতি প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। হরতালে ঠিকভাবে পণ্য আসতে না পারায় দাম ঊর্ধ্বমুখী বলে জানালেন বিক্রেতারা। অন্যদিকে সব ধরনের মাছও বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে।

১৮ দলের ডাকা তিন দিনের হরতালের ২য় দিনে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা সমাগম অনেকটাই কম দেখা গেছে।

যানচলাচল ব্যাহত হওয়ায় পর্যাপ্ত পণ্য আনা যায়নি বাজারগুলোতে। এ কারণেই একদিনের ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়ে যায় উদ্বেগ জনকহারে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, পটল ৪০, সিম ৮০ , টমেটো ১১০, আর কেজি প্রতি ৪০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অন্যদিকে ফুলকপি ও বাধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায়।

মাছের বাজারে হরতালের কারণে ক্রেতা কম। তবে দাম নাগালের বাইরে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ২৭০, খাসি ৪৫০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo