1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

কাঞ্চন কুমার, কুষ্টিয়া।

নির্দর্লীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে এবং মিছিল ও সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, ১৮দলীয় ঐক্য জোটের জেলার আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জামায়াতের জেলা সিনিয়র নায়েবে আমীর মুহা. ফরহাদ হুসাইন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুক, জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক আবুল হাসেম, খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল। সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এ সরকার যতই মুখে গণতন্ত্রের কথা বলুক না কেন বাস্তবে তাদের কাছে গণতন্ত্র নেয়। এ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের উপর যতই জেল, জুলুম আর অত্যাচার হোক না কেন স্বৈরচারী সরকারের পতন হবেই। এ সরকার দেশের মানুষ শান্তিতে থাক সেটা চায় না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo