1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

উৎসব আর পারস্পরিক মিলনবন্ধনে দেশের উন্নয়ন সম্ভব : কামারুল আরেফিন

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

রাজ্জাক মন্ডল, কুষ্টিয়া।
ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৩।
ঈদের আনন্দে মেতে উঠেছে সমগ্র দেশর মানুষ। এমন উৎসব আর পারস্পরিক মিলবন্ধনে দেশের উন্নয়নে এগিয়ে আসবে এদেশের জনগণ। এর মাধ্যমে এ দেশের উন্নয়ন সম্ভব। ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০১৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউপির চেয়ারম্যান কামারুল আরেফিন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পোর্টাল বাংলাদেশ ডটকম এর নির্বাহী সম্পাদক রাব্বুল ইসলাম খান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সদরপুর ইউপির সদস্য তাইজাল হোসেন, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাজেদুর আলম বাচ্চু ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ। এসময় পোর্টাল বাংলাদেশ ডটকম এর নির্বাহী সম্পাদক রাব্বুল ইসলাম খান বলেন, সত্য যত কঠিনই হোক না কেন তা তুলে ধরা সংবাদ কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের বর্তমান সময়ে সংবাদমাধ্যমের উপর নির্ভর করছে সর্বশ্রেণীর মানুষ। তারা জীবনের ঝুকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ্য সংবাদ তুলে ধরছে।
১৭ অক্টোবর সন্ধ্যায় সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ সাদেক স্মৃতি পাঠাগার ও সুপ্রভাত সাহিত্য পরিষদ। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি নাচ, গান, কৌতুক ও নাটক পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo