1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

একশ’ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

jaica-logoবাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও উন্নত কাজের পরিবেশ সৃষ্টির জন্য একশ’ কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘আরএমজি সেক্টর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ডিরেক্টর সুকোমল সিনহা চৌধুরী, পাবলিক ওয়ার্কিং ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কবীর আহমেদ ভূঁইয়া, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল্লাহ আজীম, বিকেএমইএ’র সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এ এইচ আসলাম সানি এবং জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ হিরোকি তোমিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাও তোদা, পরিচালক ইয়ুশিকো ইয়গ, বাংলাদেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মো. হাতেম, হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার সাখাওয়াত হোসেন।

কারখানায় কর্ম পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের তিন ধাপে জাইকা মোট একশ’ কোটি টাকা ঋণ সুবিধা দেবে। এ সুবিধায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৫ শতাংশ হারে ঋণ নেবে এবং ব্যাংকগুলো কারখানা মালিকদের কাছে সর্বোচ্চ ১০ শতাংশ হারে ঋণ দেবে। কারখানার মালিকরা মাত্র ৬ শতাংশ হারে আবার কেউ ১০ শতাংশ হারে ঋণ দিতে পারবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন,  ”রানা প্লাজা ধসের ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পের নেতিবাচক চিত্র বিরাজ করছে। এ দুর্যোগ থেকে আমাদের সামর্থ্য সম্পর্কে শিক্ষা নিতে পেরেছি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo